শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

রাঙ্গামাটিতে দুপক্ষের গোলাগুলিতে জেএসএস নেতা পান্ডব চাকমা নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৭২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি লংগদুতে সীমান্তে দুপক্ষেরে গোলাগুলিতে জেএসএস সংস্কার গ্রুপের নেতা পান্ডব চাকমা নিহত হয়েছে। তার সহযোগী অর্জুণ চাকমা (৩২) আহত হয়েছে। রোববার বিকেলে বাঘাইছড়ি-লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকা ১ নম্বর আটারকছড়া ইউনিয়নের দুর্গম বান্দরতলা ছড়া নামক পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পান্ডব চাকমা জেএসএস সংস্কার গ্রুপের প্রথম সারির এক নেতা বলে জানা গেছে। তবে আহত অর্জুণ চাকমা এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে এ ঘটনার পরপরই লংগদু জোনের একদল সেনাসদস্য ঘটনা স্থলে অভিযান পরিচালনা করে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পান্ডব চাকমার লাশ উদ্ধার করেছে বলে জানায়েছেন আটারক ছড়া এলাকাবাসী।

স্থানীয় আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা জানান, আজ বিকালে বাঘাইছড়ি-লংগদু সীমান্তবর্তী দুর্গম বাদুরতলা পাহাড়ি গ্রামে দুই পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। তিনি স্থানীয় গ্রামবাসীর বরাত দিয়ে জানান ঘটনাস্থলে জেএসএস সংস্কারের শীর্ষ নেতা পান্ডব চাকমার লাশ তারা দেখতে পায় তবে তার সহযাগী অর্জুণ চাকমা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তিনি কোথায় আছে কেউ বলতে পারছে না।

রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির জানান, ঘটনার খবর শুনলে ও যতক্ষন পর্যন্ত লাশ না পাওয়া যাবে, ততক্ষন পর্যন্ত আমরা কিছু বলতে পারব না।

ঘটনার বিবরনে জানা যায়, রবিবার সকালের দিকে ওই এলাকায় পান্ডব চাকমা এবং আরেক সহকর্মী অর্জুন চাকমা (৩২) সাংগঠনিক কাজে বের হন। এ সময় তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো হয়। এ সময় তারাও পাল্টা গুলি চালায় এতে ঘটনাস্থলেই মারা যান পান্ডব চাকমা। ঘটনাস্থলে পান্ডবের লাশ পড়ে থাকতে দেখেছেন বলে নিশ্চিত করেন স্থানীয়রা। পান্ডব চাকমার লাশ উদ্ধার করা হলেও পান্ডবের সহযোগী অর্জুন চাকমা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com