শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জ পৌর মেয়র সেলিমের আ’ লীগের বহিস্কারদেশ প্রত্যাহার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: চার বছর পর বহিস্কারাদেশ প্রত্যাহার হলো মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের। ২০ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার পত্রে স্বাক্ষর করেছেন। ফলে গাজী কামরুল হুদা সেলিম এখন থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সকল কার্যক্রমে অংশ নিতে পারবেন।

দলীয় সূত্রে জানা গেছে গাজী কামরুল হুদা সেলিম ২০০৩ সাল থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত দলের জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ত্রি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনে গাজী কামরুল হুদা পরাজিত করে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুস সালাম।

জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য পদেও গাজী কামরুল হুদা সেলিমকে রাখা হয়নি। ২০১৫ সালে মানিকগঞ্জ পৌর নির্বাচনে গাজী কামরুল হুদা সেলিম মেয়র পদে স্বতন্ত্র নির্বাচন করে জয় লাভ করেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় আওয়ামী লীগের গঠতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুয়ায়ী কারণ দর্শানোর নোটিশ দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। ওই নোটিশের জবাব দেন  কামরুল হুদা সেলিম।

এদিকে গাজী কামরুল হুদা সেলিমের বহিঃস্কারাদেশ প্রত্যাহার হওয়াতে জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বইছে। তাদের প্রত্যাশা আগামী জেলা আওয়ামীলীগের কাউন্সিলের গাজী কামরুল হুদা সেলিম একজন শক্তিশালি সাধারণ সম্পাদক প্রার্থী হবেন।

এব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বলেন, কামরুল হুদা  একজন দক্ষ সাংগঠনিক তার বহিঃস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়াতে দলের জন্য ভালো খবর।

বহিঃস্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম বলেন, দুর্দিনে দলের জন্য কাজ করেছি। দলীয় নেতাকর্মীরা আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। পৌর নির্বাচনে জনগনের চাপে প্রার্থী হয়েছিলাম।

এতে দলীয় প্রার্থীর পরাজয় ঘটে। দলের প্রতি আস্থা রেখে বহিঃস্কার হওয়ার পরও কাজ করেগেছি। দলের সিদ্ধান্তে চার বছর পর বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়াতে এখন থেকে দলের সকল সাংগঠনিক কাজে অংশ নিতে পারবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com