বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতুকে হত্যার হুমকি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৩৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে  লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন।

লিখিত বক্তব্যে গিয়াস উদ্দিন আল মামুন বলেন, আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা অব্যাহত হুমকির কারণে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষরা আজ জিম্মি। আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা ইতিপূর্বে বেশ কিছু হত্যাকান্ড ঘটিয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মীদের হত্যা করেছে।

তাই বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমাকে গুলি করে হত্যার হুমকি প্রদানকারীসহ এইসব সন্ত্রাসীদের দ্রুত তদন্ত করে দৃষ্টন্তমুলক শাস্তি দাবি জানান।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়ি আওয়ামী লীগের সহ সভাপতি প্রিয় নন্দ চাকমা, আনোয়ার হোসেন, অলিভ চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক অমেলেন্দু চাকমা, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের জমির হোসেন, বাঘাইছড়ি পৌর কাউন্সিলর পারভেজ আলী।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি  এবং ১৫ জানুয়ারি  বৃষকেতুর মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে গুলি করে মেরে ফেলার হুমকিসহ অশালিন ভাষায় একাধিক ক্ষুদে বার্তা পাঠানো হয়।

গতকাল ১৭ই জানুয়ারী আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রাসেল চৌধুরী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। তার পর পরই রাসেল চৌধুরীকে শোভা কান্ত চাকমা নামে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয়। না হলে চেয়ারম্যানসহ তাকে গুলি করে মেলে ফেলার হুমকি প্রদান করে। এই ব্যাপারে গত ২০ জানুয়ারী রাঙ্গামাটি  চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে সিআর মামলা দায়ের করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com