সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুশফিকুর রহিমের মাটিডালি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৭৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু নিজ ক্লাব বগুড়া মাটিডালী ক্রীড়া চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন করেছেন।

শুক্রবার সকালে শহরের মাটিডালি এলাকায় ‘মাদকমুক্ত জীবন চাই, সন্ত্রাসমুক্ত সমাজ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে শোভাযাত্রার মধ্য  দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সকালে মাটিডালী ক্রীড়া চক্র কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন, ক্লাবের সভাপতি ক্রিকেটার মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা। হাতি, ঘোড়া, টমটমসহ নানা যানবাহন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় ৭০০ সদস্য অংশ নেন।

আনন্দ শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিডালি গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় পুলিশের সাজোয়া বাদ্যদল ছিল। আনন্দ শোভাযাত্রায় জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম , বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ক্লাবের সভাপতি মাহবুব হামিদ তারা, সাধারণ সম্পাদক ফারুকুল হাসান ফারুক, বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবা উল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা আড়াইটায় ক্লাবের আয়োজনে ক্রিকেট খেলা, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা, রাত সোয়া ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com