শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পার্বত্য জেলার স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মতবিনিময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়ে তিন পার্বত্য জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি শহরে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনষ্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভায় স্থানীয়, পল্লী উন্নয়ন ওসমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন সবার সম্বন্বয়ের মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

মন্ত্রী বলেন সমন্বয় না থাকলে এলাকার উন্নয়ন কখনো তরান্বিত করা সম্ভব নয়। আর পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশ কখনো উন্নয়ন সম্ভব নয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা,রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি আরো বলেন, যে সমস্ত সমস্যা আছে সেইসব সমস্যা আমাদেরকেই সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য জেলায় অনেক সমস্যা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে এইসব সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। তিন পার্বত্য জেলায় এখন উন্নয়নের সু-বাতাস বইছে। তাই পার্বত্য এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তরিকতার সাথে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com