বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন হুইপ স্বপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮২ দেখা হয়েছে
মান্দা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন আহত হুইপ স্বপন ।

 বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাঁকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আজ বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তাঁর গানম্যান  কামাল হোসেন ও প্রাইভেটকারের চালক মনজুর হোসেন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, হুইপ স্বপন বৃহস্পতিবার সকালে রাজশাহী বিমানবন্দর থেকে একটি প্রাইভেট কারে জয়পুরহাটে যাচ্ছিলেন। ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে হুইপ স্বপনসহ তিনজন আহত হন। চিকিৎসায় সুস্থ হবার পর জয়পুরহাটে না গিয়ে রাজশাহীর উদ্দেশ্যে তিনি মান্দা ত্যাগ করেন।

সংবাদ পেয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম), মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিও মোবাইলফোনে হুইপ স্বপনের খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, আহত হুইপ মহোদয়সহ তার গানম্যান ও চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসায় সুস্থ হবার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। 

মান্দা প্রেসক্লাব সাংবাদিকদের এক সাক্ষাতকারে হুইপ স্বপন বলেন,‘দুর্ঘটনায় আমি বাম হাত ও বাম পায়ে চোট পেয়েছি। চিকিৎসা নেয়ার পর এখন সুস্থ রয়েছি। জয়পুরহাটে না গিয়ে আমি এখন ঢাকায় ফিরে যাব।’

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাক্টরের চালক রাজু আহমেদকে (২৫) আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com