সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

রাঙ্গামাটিতে অস্ত্র ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরে র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে সাইকাপা পাংখোয়া নামে আরো একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৮ দিনের ব্যবধানে আজ শনিবার  বিকেলে শহরের ট্রাক টার্মিনাল থেকে এই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণার লাইজোগ্রাম এলাকার বাসিন্দা সাপলালা পাংখোয়ার সন্তান।

র‍্যাব-৭ এর এএসপি কাজী মোঃ তারেক আজিজ এর নেতৃত্বে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করই হয়। র‍্যাবের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত সাইকাপা পাংখোয়া একজন অস্ত্র ব্যবসায়ী। পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে গোলাবারুদ বিক্রি করে টাকা নিয়ে রাঙ্গামাটি হয়ে চট্টগ্রাম যাওয়ার প্রাক্কালে শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে এক লাখ ৩৯ হাজার টাকাসহ দুইটি

মোবাইল ও ছয়টি সিম উদ্ধার করে র‍্যাবের সদস্যরা। পরে তাকে শনিবার সন্ধ্যায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৭ এর এএসপি কাজী মোঃ তারেক আজিজ জানিয়েছেন, গ্রেফতারকৃত সাইকাপা পাংখোয়া অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সে গত পহেলা ফেব্রুয়ারি রাঙ্গামাটি কোতয়ালী থানায় অস্ত্র আইনে দায়েরকৃত মামলা (নং-৩) এর এজাহার নামীয় আসামী।

এর আগে ৩১শে জানুয়ারী মধ্যরাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদী থেকে বিপুল পরিমান গোলাবারুদ ও সরঞ্জামসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছিলো র‍্যাব-৭ । তাদের কাছ থেকে প্রাপ্ত  তথ্য অনুসারে গোপন নজরদারির মাধ্যমে আরো এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৭ এর সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com