শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটির দুর্গম মগবান এলাকায় চালু হচ্ছে হাই স্কুলটি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: আগামী মার্চে রাঙ্গামাটির মগবান ইউনিয়নে তঞ্চঙ্গা পাড়া এসইএসডিপি মডেল হাই স্কুলে ক্লাশ শুরু হবে।  ক্লাস শুরুর আগে এই সময়ের মধে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং নিয়োগ দেওয়া হবে শিক্ষক। আপাতত নিয়োগকৃত শিক্ষকদের বেতন দেবে জেলা প্রশাসন। ধাপে ধাপে সব সংকট নিরসনের জন্য বিশেষ গুরুত্ব পাবে বিদ্যালয়টি।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শন, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।

এর আগে পানি ও পায়ে হেটে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে তঞ্চঙ্গা পাড়ায় যান তিনি। গিয়ে বিদ্যালয়টি পরির্দশন করেন এবং পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এসময়  জেলা প্রশাসক প্রতিশ্রুতি দেন বিদ্যালয়টি চালু এবং পরবর্তীতে সব সংকট দুর করে এলাকায় শিক্ষা বিস্তারে জেলা প্রশাসনের যা যা করণীয় তা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, রাঙ্গমাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা রতন চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা।

উল্লেখ্য, বিদ্যালয়টি ২০১১-১২ অর্থ বছরে নির্মাণ শেষে অবহেলায় পড়ে ছিল। নিয়োগ দেওয়া হয়নি শিক্ষক। এ নিয়ে বেসরকারী টিভি চ্যানেলসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এ সংবাদে জেলা প্রশাসন বিদ্যালয়টি চালুর উদ্যোগ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিদ্যালয়ে পরিদর্শনে যান রাঙ্গামাটি জেলা জেলা প্রশাসক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com