রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

‘জেএসএস সন্তু গ্রুপ’ পানি সরবরাহের পাইপ কাটায় গ্রামবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের’ দাবিকৃত চাঁদা না দেওয়ায়, পানি সরবরাহের পাইপ কেটে দেওয়া ও জীবন নাশের হুমকির প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে লংগদু ভাসান্যাদমের শিলকাটাছড়ার গ্রামবাসী।

বুধবার  সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে লংগদু ভাসান্যাদমের শিলকাটাছড়ার বাসিন্দা মোঃ নূর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারীং কমিটির সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিকি, সদস্য মোঃ সোলাইমান, সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, শিলকাটাছড়ার গ্রামবাসী মোঃ বাবুল মিয়া, মোঃ আমির হোসেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯  ফেব্রুয়ারি লংগদুর শিলকাটাছড়ায় ৩শত পরিবারের পানি সরবরাহের জন্য পানি উন্নয়ন প্রকল্পের কাজে দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে  জনসংহতি সমিতির (জেএসএস) এর সন্তু গ্রুপের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পানির ট্যাংক ও ৩শ ফুট পানির পাইপ লাইন বিচ্ছিন্ন করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং পানি সরবরাহ বন্ধ করে দেয়।

এছাড়া চাঁদা না দিলে সন্ত্রাসীরা শিলকাটাছড়াতে রক্তের বন্যা বয়ে দিবে বলে  হুমকি দেয়।  এতে করে শিলকাটাছড়া গ্রামে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। তাই ৩দিনের মধ্যে যদি এইসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া  না হয় তা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে   হুঁশিয়ারি দেন বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com