বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটি মাষ্টার হারাধন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।  

বৃহস্পতিবার সকালে শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম এলাকায়  শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দিচ্ছে ।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে হবে। তাই মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের মতো মানবিক সমাজ গঠনে তিনি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামশুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্ত, রিজার্ভ বাজার গীতাশ্রমের সভাপতি আশিষ দাশ গুপ্ত, রাঙ্গামাটি মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

সংসদ সদস্য দীপংকরতালুকদার আরো বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে বর্তমান আওয়ামী লীগ সরকারের গৃহীত উদ্যোগের সুফল পেতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুরা। অর্থাভাবে বা শিক্ষা উপকরণের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। সেদিকে বিশেষ দৃষ্টি রেখে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বই তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর এই ধারাবাহিকতায় দিন দিন বিদ্যালয়গুলোতে ঝড়ে পড়ার হার কমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com