বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম এলাকায় শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দিচ্ছে ।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে হবে। তাই মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের মতো মানবিক সমাজ গঠনে তিনি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামশুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্ত, রিজার্ভ বাজার গীতাশ্রমের সভাপতি আশিষ দাশ গুপ্ত, রাঙ্গামাটি মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
সংসদ সদস্য দীপংকরতালুকদার আরো বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে বর্তমান আওয়ামী লীগ সরকারের গৃহীত উদ্যোগের সুফল পেতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুরা। অর্থাভাবে বা শিক্ষা উপকরণের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। সেদিকে বিশেষ দৃষ্টি রেখে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বই তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর এই ধারাবাহিকতায় দিন দিন বিদ্যালয়গুলোতে ঝড়ে পড়ার হার কমে এসেছে।