শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

কাপ্তাই হ্রদে নৌ দুর্ঘটনা কমাতে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : গত শুক্রবার রাঙ্গামাটিতে ইঞ্জিন চালিত পর্যটকবাহী বোট ডুবিতে ৬জন নিহত হওয়ার ঘটনায় পর জেলা প্রশাসনের জরুরী বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে রাঙ্গামাটি ফিসারী ঘাট, উন্নয়ন বোর্ড ঘাট ও পর্যটন কমপ্লেক্স ও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা  করেছে জেলা প্রশাসন।

এসময় বোট মালিক ও চালকদের সাবধান করে ফিটনেসবিহীন বোট না চালানো, লাইফ জ্যাকেট ব্যবহার ও বোটের ছাদ খুলে ফেলার নিদের্শ প্রদান করেন।

জেলা প্রশাসনের এক জরুরী সভায় ফিটনেসবিহীন বোট চলাচল বন্ধ, লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামুলক ও বোটের ছাদ খুলে ফেলার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করতে সোমবার  সকালে জেলা প্রশাসনের জেনারেল ডেপুটি কালেক্টর ম্যাজিষ্টেট পল্লব হোম দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নৌ টুরিষ্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের জেনারেল ডেপুটি কালেক্টর ম্যাজিষ্টেট পল্লব হোম দাশ বলেন, রাঙ্গামাটিতে ইঞ্জিন চালিত বোট ডুবে যে মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে তা যেন পুনরায় না ঘটে সেজন্য জেলা প্রশাসনের জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং তা অব্যাহত থাকবে। আমরা চাই এই ধরণের মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com