বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভূঁইয়াকে সভাপতি ও মোঃ আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ মাইন উদ্দিন সাংগঠনিক সম্পাদক ও মোঃ সোলায়মান অর্থ সম্পাদক ।
আজ শনিবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কাজী মজিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গঠন করা হয়েছে। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে আমরা চাই সকলে মিলে পার্বত্য এলাকায় শান্তির সু-বাতাস গড়ে তুলতে। তাই পার্বত্য এলাকায় শান্তির নীড় গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।