শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভূঁইয়াকে সভাপতি ও মোঃ আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ মাইন উদ্দিন সাংগঠনিক সম্পাদক ও মোঃ সোলায়মান অর্থ সম্পাদক ।

আজ শনিবার  সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কাজী মজিবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গঠন করা হয়েছে। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে আমরা চাই সকলে মিলে পার্বত্য এলাকায় শান্তির সু-বাতাস গড়ে তুলতে। তাই পার্বত্য এলাকায় শান্তির নীড় গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com