বাংলা হেড লাইনস সিরাজগঞ্জ : বগুড়া- নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার চায়না ব্রীজের সন্নিকটে চেকপোষ্ট বসিয়ে শ্যামলী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
তারা হলো, বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব তেগানি গ্রামের নাহিদসুলতান (২৪), শাকিল আহমেদ (২২), পূর্ব মহেশপাড়া গ্রামের তারেক রহমান (২০) ও মিল্টন ইসলাম (১৯)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে এসআই রফিক ও সার্জেন্ট ফয়সালের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিতস্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যাগ ভর্তি ২৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।