বাংলা হেডলাইনস খুলনা: স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ না করায় খুলনার সকল ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকানপাট আগামীকাল সকাল থেকে পুনরায় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ দুপুরে জেলা প্রশাসন মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল গত ৯ মে থেকে চালু করার নির্দেশ দেয়া হয়েছিলো।
কিন্ত বাস্তব অবস্থাতে দেখা গেছে, প্রতিটি স্থানে মানুষের উপচে পড়া ভিড়, অসচেতনতা ও অবহেলার কারণে তাদের নির্দেশনামা যথাযথভাবে পালন হচ্ছে না।
ফলে করোনা ভাইরাসের সংক্রমন ভয়াবহভাবে বেড়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য পরিবহনের যানবাহন, নিত্য প্রয়োজনীয় দোকান, কাঁচা বাজার ও ওষুধের দোকান এর আওতামুক্ত থাকবে।