বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

কুড়িগ্রাম জেলা প্রশাসনের‘নো মাক্স নো শপিং’ ক্যাম্পেইন

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামে মার্কেটগুলোতে স্বল্প পরিসরে দোকানপাট খোলা রাখার অনুমতি পাওয়ার পর থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে জেলা প্রশাসন।

মাইকিং, হ্যান্ডবিল বিতরণ, প্রধান সড়কে বাঁশ দিয়ে চলাচলে নিয়ন্ত্রন এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ শনিবার (১৬ মে) উদ্যোগ নিয়েছে ‘নো মাক্স, নো শপিং’ কর্মসূচির।

ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) হাসিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

এই কর্মসূচির মূল লক্ষ্য হল মূল বড় বড় মার্কেটগুলোর প্রবেশ মুখে ছোট ছোট বিলবোর্ড টাঙিয়ে দিয়ে করোনা সম্পর্কে বিশেষ ম্যাসেসগুলো ক্রেতাদের দৃষ্টিগোচড়ে আনা। যাতে মানুষ মার্কেটগুলোতে শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করে।

ক্রেতা ও বিক্রেতা উভয়ে গ্লাভস ও মাক্স ব্যবহার করে। দোকান খোলা ও বন্ধের সময় জীবাণুমুক্ত করার পাশাপাশি ক্রেতাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করার পর দোকানে প্রবেশ করতে দেয়া।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে ব্যবসায়ীক  সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলা।

এসময় কুড়িগ্রাম শহরের কাপড়ের প্রধান বাজার, শাপলা চত্বর, কুড়িগ্রাম পৌরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com