বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

আবারও খুলছে খুলনার সব মার্কেট ও দোকানপাট

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৪৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস  খুলনা: পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে আবারও  খুলছে খুলনার সব মার্কেট ও দোকানপাট। 

সোমবার (১৮ মে) দুপুরে খুলনা চেম্বার অব কমার্স, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে খুলনার সিটি করপোরেশনের মেয়র, খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পৃথক পৃথক সভায় বেশকিছু শর্ত সাপেক্ষে মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। 
এর আগে গত ১০ মে সরকারি সিদ্ধান্তে খুলনার সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল।
ডাকবাংলো কেন্দ্রিক ১১টি মার্কেটে উপচেপড়া ভিড় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৫ মে থেকে ফের দোকানপাট বন্ধ করে দেয় জেলা প্রশাসন। 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে অনুসরণ, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ এবং মার্কেট খোলার সরকারি শর্তগুলো মেনে চলার শর্তে মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্তগুলো কঠোরভাবে মনিটরিং করা হবে। 

ব্যবসায়ীরা জানান, মার্কেট খোলার সিদ্ধান্তের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ব্যবসায়ী নেতারা আবার বৈঠক করেন। বৈঠকে নগরীর ক্লে রোড এবং সিমেট্রি রোডের একাংশে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এছাড়া কয়েকটি মার্কেটের সড়ক একমুখী করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক বলেন, ডাকবাংলো কেন্দ্রিক ১১টি মার্কেট ও পার্শ্ববতী এলাকার দোকানপাটে নারী ও শিশুরা প্রবেশ করতে পারবে না।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com