শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

বাজেটে যে সব পণ্যের দাম কমতে পারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, আটা, আলু , পিয়াজ ও রসুনের পাশাপাশি অটোমোবাইল, ফ্রিজ, এসি এবং স্বর্ণের দাম কমতে পারে।     

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামালের উত্থাপিত এই বাজেটে কিছু পণ্যে শুল্ক ও করহার কমানোর পাশাপাশি অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে কমতে পারে এসব পণ্যের দাম।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, আটা, আলু পিয়াজ, রসুন ইত্যাদি স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের সর্বোচ্চ হার পাঁচ শতাংশ, যা ভিত্তিমূল্য নির্বিশেষে দুই শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে রসুন ও চিনি আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে দাম কমতে পারে।

প্রস্তাবিত বাজেটে অটোমোবাইল, ফ্রিজ, এসির ওপর মূল্য সংযোজনের কর (মূসক)  অব্যাহতি দেয়া হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে। একই কারণে দেশীয় সরষের তেল দাম কমতে পারে। স্বর্ণ আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে ফলে স্বর্ণের দাম কমতে পারে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com