বাংলা হেডলাইনস: প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়তে পারে।
কারণ মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে করারোপ বেশি করার প্রস্তাবের কারণে অনেক পণ্যের দাম বেশি হতে পারে।
সিগারেট, বিড়ি ও জর্দার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, আসবাবপত্র কেনায় ভ্যাট ৫ থেকে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে, প্রসাধনী সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক ৫ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, কার ও জিপ রেজিস্ট্রেশনসহ এ দুটি বাহনের ক্ষেত্রে বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশে থেকে ১৫ শতাংশে বৃদ্ধি। সুতারং এই সমস্ত পণ্যের দাম ও সার্ভিসের খরচ বাড়তে পারে।