শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোবাইলে কথা বলার খরচ বাড়তে পারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়তে পারে।

কারণ মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশের প্রস্তাব করা হয়েছে।   

জাতীয় সংসদে বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে করারোপ বেশি করার প্রস্তাবের কারণে অনেক পণ্যের দাম বেশি হতে পারে।  

সিগারেট, বিড়ি ও জর্দার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে,  আসবাবপত্র কেনায় ভ্যাট ৫ থেকে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে, প্রসাধনী সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক ৫ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে,  কার ও জিপ রেজিস্ট্রেশনসহ এ দুটি বাহনের ক্ষেত্রে বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশে থেকে ১৫ শতাংশে বৃদ্ধি। সুতারং  এই সমস্ত পণ্যের দাম ও সার্ভিসের খরচ বাড়তে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com