শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

৩মাস পর কুড়িগ্রাম স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম:  করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ২মাস ২৮ দিন বন্ধ থাকার পর কঠোর স্বাস্থবিধি মানার শর্তে আজ শনিবার দুপুর ১২ টায় কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে ।

বন্দরের কাষ্টম পরিদর্শক আবু সাইদ জানান, এ দিন তিনটি প্রতিষ্ঠানের ১৫টি ট্রাকে পাথর আমদানি এবং একটি প্রতিষ্ঠানের এক ট্রাক গার্মেন্টস পণ্য রপ্তানির মধ্যদিয়ে স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা জনান, স্বাস্থ্যবিধি মেনে উভয় দেশের সম্মতিক্রমে আমদানি রপ্তানি শুরু হয়েছে। তারা আরও জানান, ভারতীয় ড্রাইভারদের হাত ধোওয়ার জন্য বন্দরের প্রবেশ মূখে এবং প্রত্যেকটি ডিপোতে শ্রমিকদের জন্য সাবান পানি রাখা হয়েছে।

আমদানি রপ্তানিকারক আরিফুল সওদাগর কিং জানান, সামাজিক দূরত্ববজায় রেখে মাস্ক পড়ে ডিপোগুলোতে পণ্যখালাস করছে শ্রমিকরা। তাদের সুরক্ষার জন্য সকল প্রকার স্বাস্থবিধি মানা হচ্ছে।

সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানি সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিম রয়েছে। মেডিক্যাল টিম ভারতীয় ড্রাইভারদের তাপমাত্রা এবং স্বাস্থ পরীক্ষা করার পর বন্দরে প্রবেশ করানো হয়।

এছাড়া ভারতীয় ড্রাইভাররা ট্রাক থেকে নামাতে পারবে না। ট্রাকে থাকা অবস্থায় পণ্য খালাসের শেষে তারা পুনরায় ভারতে চলে যাবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৫ মার্চ’২০২০ থেকে বন্দরটিতে আমদানি রপ্তানি বন্ধ রাখে ভারত।

পরে ২৬ মার্চ থেকে বাংলাদেশে সরকারী ছুটির ঘোষণা হলে সবধরণের কার্যক্রম বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com