শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

রাজশাহীতে অনলাইনে আম কেনা-বেচা-সরবরাহ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪২০ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: মহামারী করোনার কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।এদিকে মৌসুমি ফল আম বাজারে উঠেছে অনেক আগেই।

কিন্তু প্রতি বছরের মত এবার বাজারগুলোতে ক্রেতাদের ভিড় তুলনামুলক কম দেখা যাচ্ছে। কিন্তু এবার অনলাইনে জমে উঠেছে আম কেনা-বেচা।

ফোনকল, ইমো, ভাইভার, হোয়াটস্যাপ আর ফেসবুক ম্যাসেনজারে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের তৎপরতা।কদর বেড়েছে সুস্বাদু- খেরসাপাত, গোপাল ভোগ ও ল্যাংড়া আমের। দিন যত অতিবাহিত হচ্ছে ততই বাড়ছে এ সব আমের চাহিদা ও দাম।আর আমের মৌসুমে ক্রেতাদের চাহিদা মাথায় অনলাইনে সেবা দিয়ে চলেছে  ‘অনিমা আম বাজার”

রাজশাহী বাঘার বলিহার গ্রামের তরুনী পিয়াংকা রায় মন্ডল (শ্যামা) “অনিমা আম বাজার’’ নামে পেইজ খুলে ২০১০ সালে  অনলাইনে আম বিক্রি শুরু করেছিলো। কিন্তু বিগত দিনে এতো অর্ডার সে কখনও পাইনি।

এবার ও চিন্তাই ছিলেন করোনার কারনে এবার আর মনে হয় বাগানের সেরা আম ত্রেতাদের হাতে তুলে দিতে পারবে না। কিন্তু সকল আশঙ্কার অবসান ঘটিয়ে এবার অনলাইনে বেচাকেনা তুঙ্গে।

শ্যামা বলেন আমাদের লক্ষ্য সবাই যেন বিষমুক্ত আম পায়। অনলাইনের   ফলে ভোক্তারা অল্প সময়ের মধ্যে পাচ্ছেন চাহিদা অনুযায়ী ফরমালিনমুক্ত সুস্বাদু ও পরিচ্ছন্ন আম।

প্রতিদিন স্থানীয় বাজার অনুযায়ী আমের দাম নির্ধারণ করে থাকি আমরা। দেশের সব জায়গায় কোরিয়ারের মধ্যমে আম পাঠাই আমরা। অর্ডার  থেকে শুরু করে ক্রেতাদের কাছে পৌঁছানো পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করে থাকি আমরা। কোন অভিযোগ থাকলে সেটাও লিপিবদ্ধ করে থাকি ।

রাজশাহী শাহমুখদুম থানার পুলিশ কর্মকর্তা টুম্পা বলেন কয়েক বছর থেকে এই অনিমা আম বাজার থেকে আম অর্ডার করি। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধু বান্ধবি,আত্ত্বীয় স্বজনদের কাছে আম পাঠাই। সবাই এদের আম পেয়ে প্রশংসা করে।আমি মনে করি এদের সততাই এদের মূল নীতি।

ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে আম ক্রেতা বাংলাদেশ ব্যাংক এর স্বপন রাম কানু, ডাচ্ বাংলা ব্যাংক এর আরিফুরজ্জামান ও মেরি ইন্জিনিয়ার সুজাল জানান,  ফেসবুকে অনলাইন ডেলিভারি “অনিমা আম বাজার” নামে পেইজ দেখে মোবাইলে যোগাযোগ করি। তারপর তারা আম পাঠিয়ে দেন। আমার পাশের বাড়িসহ অন্যান্য বন্ধুরাও আমের অর্ডার  দিচ্ছেন।

অনলাইনে আম পাঠানো প্রসঙ্গে অনিমা আম বাজার এর প্রধান বীরেন মন্ডল বলেন, আমার বেশ কিছু বাগান আছে সেখানে বিভিন্ন প্রকার এর আম গাছ আছে।গত ৮ বছর থেকে অনলাইনে আম বিক্রি করে আসছি।

এই বার আমরা হোমডেলিভারি দিচ্ছি । ঢাকাতে ৩০ ঘন্টার মধ্য ক্রেতার হাতে  আম  পৌছে দিতে পারছি।আর অফিস ডেলিভারি ২৪ ঘন্টা।

আম পাবার পর অনেক এ বাগান দেখতে চাই। এবার ঢাকা থেকে বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তা স্বপন রাম কানু ও বরিশাল এর সুজাল তালুকদার বাগান পরিদর্শন করেন।

করো আম প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যত্ন সহকারে আম পাঠিয়ে দিবো (মোবা: ০১৭৮৮-১৬২৩৩২) ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com