বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

চীনে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪০৯ দেখা হয়েছে

   

বাংলা হেডলাইনস: বাংলাদেশের পণ্যের চীনে প্রবেশে ৯৭% শুল্কমুক্ত সুবিধা দিল সে দেশের সরকার। শুল্ক পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশ তথা ব্যবসায়ীরা লাভবান হবে।      

এ বছরের ১ জুলাই থেকে এ সুবিধা প্রদান করা হবে।

সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেওয়ার অনুরোধ করে এর আগে চীন সরকারকে চিঠি দেওয়া হয়। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে,  পিআইডি’র এক প্রেস রিলিজে আজ শুক্রবার জানানো হয়েছে ।  

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা প্রদান করা হচ্ছে। ৫১৬১ বাংলদেশি পণ্য এ শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।

প্রেস রিলিজে বলা হয় বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে ‍Asia Pacific Trade Agreement (APTA) এর আওতায় ৩০৯৫ পণ্যের শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। সেই সুবিধার বাইরে ৯৭% শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলো। 

ফলে শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে ৮২৫৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com