বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ।। শাশুড়ি-ননদ গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: যৌতুকের দাবিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় মুন্নী খাতুন (২৬) নামে এক গৃহবধূকে শনিবার গভীর রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মুন্নী খাতুন ওই মহল্লার মৃত আসগর আলীর মেয়ে ও একই মহল্লার জাহিদ শেখের স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিয়োগে শাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- একই মহল্লার মৃত সোলায়মান আলীর স্ত্রী শাশুড়ি মমতা খাতুন ও তার মেয়ে ননদ রুনা খাতুন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, যৌতুকের দাবিতে মুন্নী খাতুনকে তার স্বামী, শ্বাশুড়ি ও ননদ দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো।

শনিবার রাতেও মারধরের একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যাকান্ডে জড়িত থাকার অভিয়োগে শাশুড়ি ও ননদকে রাতেই গ্রেফতার করেছে। নির্মম এ হত্যাকান্ডের ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com