বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভূরুঙ্গামারীতে কিশোর নির্যাতন।। ইউপি সদস্য আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মসজিদের সোলার ব্যাটারী চুরির অভিযোগে এক কিশোরকে অমানবিক নির্যাতন করেছে স্থানীয়রা।

এ ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটক দুইজন হলো ইউপি সদস্য রাজু আহম্মেদ ও স্থানীয় মাতাব্বর জাফর আলী।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ১১টায় জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মংলারকুটি মসজিদের সোলারের ব্যাটারী চুরির সন্দেহে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে কিশোর মাহবুবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রথমে গাছের সাথে বেঁধে পরে বাঁশডলা দিয়ে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করে স্থানীয় কিছু ব্যক্তি।

কিশোরকে নির্যাতনের সময় স্থানীয় ইউপি সদস্য সেখানে উপস্থিত ছিলো বলে অভিযোগ রয়েছে। ওইসময় কিশোরের মা মালেকা বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে তার সামনে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

মারপিটে কিশোর মাহবুবুর অজ্ঞান হয়ে পরলে মায়ের সাথে বাড়িতে পাঠায় তারা। পরে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার মা।

এদিকে এই অমানবিক ঘটনা এলাকায় আলোচনা সৃষ্টি হলে রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ জানান, রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com