শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

মানিকগঞ্জ পৌরসভার প্রায় ১৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রায় ১৩৪ কোটি  টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

১৩৩ কোটি ৭৫ লক্ষ ৭৬ হাজার একশত আটষষ্টি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

এবারের বাজেটে রাজস্ব, তহবিল উন্নয়ন তহবিল, বিভিন্ন প্রকল্প তহবিল থেকে সর্বমোট আয় ধরা হয়েছে ১৩৩ কোটি ৭৫ লক্ষ ৭৬হাজার একশত আটষট্টি টাকা এবং রাজস্ব তহবিল ও বিভিন্ন উন্নয়ন তহবিল ব্যায় ধরা হয়েছে ১৩০ কোটি ৮৪ লক্ষ ৪ হাজার আট শত পয়ত্রিশ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ২ কোটি ৯১ লক্ষ ৭১ হাজার ৩৩৩ টাকা।

সোমবার সকালে ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে মানিকগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম এ বাজেট ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব বজলুর রহমান, পৌর কাউন্সিলর সুভাষ সরকার, রতন মজুমদার, জেসমিন আক্তার, সাবিহা হাবিব, ছারোয়ার রহমান, উজ্জ্বল মিয়া, সালাউদ্দিন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে উন্নয়ন খাতে । যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা ।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, করোনা মোকাবেলায় মানিকগঞ্জ পৌরসভা যথাযথ ভূমিকা রেখেছে।

পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে করোনা প্রতিরোধে অসহায় মানুষদের তালিকা করে খাদ্য সহায়তা দিয়েছে। করোনা আক্রান্তদের খোজ খবর নেয়া হয়েছে।

রেডজোন এলাকাগুলোতে লকডাউনের নিয়ম কানুন মেনে চলার জন্য মানুষকে সচেতন করা হয়েছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করা হয়েছে। করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

তিনি বলেন নানান প্রতিকূলতার মধ্যেও পৌরসভার কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়েছে। দূর্যোগকালীন সময়ের অসহায় মানুষদের পাশে থেকে সেবা করা হচ্ছে।

এছাড়া বাসষ্ট্যান্ড থেকে খালপাড় পর্যন্ত ফোর লেনের রাস্তায় দৃষ্টিনন্দন স্ট্রিট লাইন স্থাপন করা হয়েছে। করোনা পরবর্তীতে পৌর এলাকার খাল, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়নমুলক কাজগুলো শুরু করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com