বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভিতরে গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যব-১২ এর ৩ নং ক্রাইম প্রিভেনশন কোম্পানি ।
আটককৃতরা হচ্ছে, জয়পুরহাট জেলার সদর থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত মহির উদ্দিন প্রমানিক এর ছেলে মো. বাবলু প্রামানিক (৪৮) এবং তার ছেলে মো. সাইদী প্রমানিক (২২)।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র্যাব -১২ এর ৩ নং ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ) এর কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসের ফরিদ মার্কেটের মনি ওয়াকর্শপ এর সামনের এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়।
এসময় প্রাইভেটকারে থাকা মাদক ব্যবসায়ী বাবা ছেলেকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও র্যাব কমান্ডার জানান ।