বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া ডিবি পুলিশ সোমবার বিকালে শহরতলির মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো জয়পুরহাট সদরের পশ্চিম রামচন্দ্রপুর সাঁওতাল পাড়ার মৃত সলিম উদ্দিনের ছেলে আাশিকুল ইসলাম (২৬) ও একই জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুরের বাবুল মন্ডলের ছেলে জুলহাস ইসলাম রনি (২৪)।
বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, সোমবার বিকালে গোপনে খবর পেয়ে শহর শহরতলীর মাটিডালি বিমান মোড় থেকে মাদক কারবারি আশিকুল ও রনিকে গ্রেফতার করা হয়। দেহ তল্লাশি করে আশিকুলের কাছে ৮০০ পিস ও রনির কাছ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তারা দীর্ঘদিন ধরে হিলি স্থল বন্দর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিল।
তাদের বিরুদ্ধে জয়পুরহাট ও কুমিল্লায় কয়েকটি মাদক মামলা রয়েছে। তিনি আরো জানান, দু’জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।