বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ইমার্জেন্সী ভেন্টিলেটর তৈরি করলো রুয়েটের শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : দেশে করোনাকালীন দুর্যোগে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা  ইমার্জেন্সী ভেন্টিলেটর তৈরি করেছে।

বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানার তত্ত্বাবধানে রুয়েটের একদল শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘দুর্বার কান্ডারী’ নামক একটি  টীম প্রায় দুই মাসেরও বেশি সময় পরিশ্রম করে তারা ইমার্জেন্সী ভেন্টিলেটর তৈরি করেছেন।

‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর’ অত্যন্ত কম খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরী এবং যা পরিচালনা করাও অত্যন্ত সহজ এবং নিরাপদ।

এই ভেন্টিলেটরটি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এমআইটি কর্তৃক করোনাকালে প্রস্তুতকৃত ইমার্জেন্সী ভেন্টিলেটর -এর মডেল অনুসরণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হলরুমে অনুষ্ঠিত রুয়েটের দুর্বার কান্ডারী টীম আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।

সংবাদ সম্মেলনে রুয়েটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ বলেন, ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” এর মাধ্যমে বাংলাদেশের ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধান হবে-এটাই আমাদের প্রত্যাশা।”

‘টীম দুর্বার কান্ডারীর রুয়েট” তত্ত্বাবধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘এই ভেন্টিলেটরটি মাত্র ৩০-৩৫ হাজার টাকা ব্যয়ে প্রস্তুত করা সম্ভব কেননা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং কেবলমাত্র করোনা আক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবে ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর’ প্রস্তুত করা হয়েছে।

করোনা মহামারী এবং লকডাউনের সময় গঠিত হওয়া টিম দুর্বার কান্ডারী রুয়েট এই ভেন্টিলেটরটি প্রস্তুত করেছে।

এর সাথে যুক্ত রুয়েটের শিক্ষার্থীবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে একত্র হয়ে এই ভেন্টিলেটর তৈরীর কাজ সম্পন্ন করেছেন এবং এই ভেন্টিলেটরটিকে আরোও উন্নত করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।’

 সংবাদ সম্মেলনে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদত, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামীম আনোয়ার, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েটের চীফ মেডিকেল অফিসার ডা. মো. মকসেদ আলী সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও টীম দুর্বার কান্ডারীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাফিউল ইসলাম (ইইই‘১৫), মাহমুদুল হাসান ( ইইই‘১৫), ওয়াসিফ আহমেদ (এমটিই‘১৬), রাফি রহমান (এমই‘১৫), রফি উদ্দিন (এমই‘১৫) ও মাশরুর সাকিব ( সিএসই‘১৮) সহ আরো অনেকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com