বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতেই চির নিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী :  একটি ছোট্ট ক্রিসমাস ট্রির নিচে চির নিদ্রায় শায়িত হয়েছেন এন্ড্রু কিশোর।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘর থেকে কফিনের করে সিটি চার্চে নিয়ে আসা হয় দেশবরেণ্য এই সংগীত শিল্পীর মরদেহ।

প্রার্থনা শেষে রাজশাহী সিটি চার্চের বাইরে কিছু সময়ের জন্য রাখা হয়- কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের কফিন। সর্বসাধরণের শ্রদ্ধা জানানোর জন্য সামনেই তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। সেখানে বেলা ১১টার পর্যন্ত রাখা হয়েছিল এন্ড্রু কিশোরের মরদেহবাহী কফিন। এর ওপর সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

রাজশাহী সিটি চার্চে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন শেষে তার লাশ সমাহিত করার জন্য পাশেই থাকা সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়। এখানে তাঁকে সমাহিত করা হয়।

৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় থাকা বড় বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোর।

এরপর তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। ছেলে-মেয়ের অপেক্ষায় ১৫ জুলাই এন্ডু কিশোরের শেষকৃত্যানুষ্ঠানের দিন নির্ধারণ করে পরিবার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com