শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

উল্লাপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ ।। হাফেজ গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুল ছাত্রী ধর্ষণের  শিকার হয়েছে। এ ঘটনায় হাফেজ শফিকুল ইসলাম (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

শফিকুল  উল্লাপাড়া উপজেলার মাগুড়া ডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে ও স্থানীয় মসজিদের ইমাম।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে ওই যুবক একই এলাকার ৮ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

শনিবার সন্ধার দিকে মোবাইলে তার প্রেমিকাকে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রী তার মা সহ স্বজনদের কাছে এই ঘটনা জানায়।

ঘটনার রাতেই তার মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ রোববার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com