বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১২ কোটি ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক সাওগাত আরমানকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

বর্তমান ব্যবস্থাপকের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন ( দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় তাকে বগুড়া শাখা থেকে গ্রেফতার করেন।

 বুধবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আরমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম ও ব্যাংক সূত্র জানায়, সাওগাত আরমান রংপুর শহরের জেএল রায় রোডের মোহতাসিম বিল্লাহর ছেলে।

তিনি বগুড়া শহরের বড়গোলা মোড়ে যমুনা ব্যাংক বগুড়া শাখায় ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। প্রায় এক সপ্তাহ আগে ঢাকায় বদলি হন। এখানে থাকাকালে তিনি বিভিন সময় জালিয়াতির মাধ্যমে এক গ্রাহকের টাকা অন্য গ্রাহকের হিসাবে স্থানান্তর করেন।

এরপর ওই টাকা নিজ হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করতে থাকেন। এভাবে সাওগাত আরমান ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

বর্তমান ব্যবস্থাপক মিজানুর রহমান দায়িত্ব নেবার পর এ আত্মসাতের ঘটনা টের পান। তিনি বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়ে অবহিত করার পর দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে অবহিত করেন।

তদন্ত করে কর্মকর্তারা আত্মসাতের সত্যতা পান।

সাওগাত আরমান মঙ্গলবার বগুড়া শাখায় আসেন। সন্ধ্যার দিকে দুদক কর্মকর্তারা তাকে গ্রেফতার করে সদর থানায় রাখেন।

বুধবার সকালে তাকে দুদক কার্যালয়ে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম তার বিরুদ্ধে মামলা করেন।

দুদক কর্মকর্তা জানান, দুপুরে সাওগাত আরমানকে আদালতের মাধ্যমে বগুড়া হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com