বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

৩৮৫বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা বগুড়া জেলার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রশিদপুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে মো. নুর আলম (৩৩) ও একই জেলার পীরগঞ্জ উপজেলার জর্দ্দলাল গ্রামের মো. তোফাজ্জল মন্ডলের ছেলে মোঃ বাবু মিয়া (২৭)।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জের কোম্পানী স্কোয়াড কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মলার বাড়ীধড় নামক স্থানে বৃহস্পতিবার ভোর পৌণে ৬ টায় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিলসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com