বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল রাতে অভিযান চালিয়ে দুইটি দেশীয় তেরী ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফায়ার্ড কার্তুজ উদ্ধার করে।
খানজাহান আলী থানার আসামি মো. জাফরিন শেখ (৩২), পিতা-মৃত হাসান আলী শেখ, সাং-মশিয়ালী, থানা- খানজাহান আলী, জেলা-খুলনার স্বীকারোক্তি মোতাবেক খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামস্থ মোঃ জাফরিন শেখ এর বাড়িতে ঢোকার প্রাচীরের পূর্ব পাশের শেখ বাড়ীর কবরস্থানে ০৩ রাউন্ড ফায়ার্ড কার্তুজ এবং উক্ত মশিয়ালী গ্রামস্থ সরদার বাড়ীর পিছনে পশ্চিম দিকে রেইনট্রি গাছ সংলগ্ন ডোবায় ১ টি প্লাষ্টিকের বাজার করার ব্যাগের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তেরী ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উক্ত জাফরিন শেখ (৩২) বহুল আলোচিত মশিয়ারী গ্রামের হত্যা মামলার অন্যতম আসামি।