শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বিডায় তিন মাসে প্রস্তাবিত বিনিয়োগ ৫৬৮৩৫ মিলিয়ন টাকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর এপ্রিল-জুন, ২০২০ এই তিন মাসে মোট ৪৬টি শিল্প নিবন্ধিত হয়েছে।

নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৫৬ হাজার ৮৩৫ দশমিক ৮১১ মিলিয়ন টাকা, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ জানানো হয়।  

বিগত জানুয়ারি-মার্চ, ২০২০ তিন মাসে বিডায় নিবন্ধিত মোট ২৯১টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১ লাখ ৭২ হাজার ৮১৩ দশমিক ১১৪ মিলিয়ন টাকা।

সে অনুযায়ী গত তিনি মাসে নিবন্ধনের সংখ্যা ২৪৫টি হ্রাস পেয়েছে।

বিবেচ্য তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৩৮টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ১৫ হাজার ৩৩২ দশমিক ৮৫৭ মিলিয়ন টাকা।

বিগত জানুয়ারি-মার্চ, ২০২০ তিন মাসে স্থানীয় বিনিয়োগের পরিমাণ ছিল ৯২ হাজার ৬০৮ দশমিক ১৪৪ মিলিয়ন টাকা।

একই সময়ে (এপ্রিল-জুন) ৫টি শতভাগ বিদেশি ও ৩টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সংবলিত মোট ৮টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৫০২ দশমিক ৯৫৪ মিলিয়ন টাকা।

উল্লেখ্য, বিগত ২০১৯ সালের একই তিন মাসের (এপ্রিল-জুন) তুলনায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫৩৭ দশমিক ৫১ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com