বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কুড়িগ্রামের ছাত্রী ধর্ষণের ঘটনায় ২ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৩৫ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের উমর আলীর ছেলে আব্দুস সালাম (২৫) ও লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকার করিমের ছেলে আব্দুল মালেক (২৭)।

আসামি গ্রেপ্তারের দাবিতে এলাকায় দু’দফা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী।

কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান আসামি গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, দুই আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী পেলে পরবর্তীতে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার ছিনাই গ্রাম থেকে শনিবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য,গত ২৭ জুলাই গভীর রাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে আহত করে এবং বাড়ির পাশে একটি জঙ্গলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত।

এছাড়াও দুর্বৃত্তদের হামলায় ধর্ষিতা ছাত্রীর বাবা রেজা শাহ পাহলভি (৪৮) ও মা শাহনাজ পারভীনকে (৩৮) গুরম্নতর আহত হন।

এসময় তার বাড়িতে থাকা স্বর্ণালংকার ও এক লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। আহত ছাত্রী ও তার পিতা-মাতা এখনো কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় পরদিন অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামিকে করে রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com