শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি : তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারো মাছ শিকার শুরু হয়েছে।

মধ্যরাত থেকে আবারো জেলেরা মাছ শিকার শুরু করায় রাঙ্গামাটির বিএফডিসির ( বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন)  অবতরণ ঘাটে মৎস্য ব্যসায়ীদের কর্মতৎপরতা শুরু হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে।

খুলে দেয়া হয়েছে শহরের সকল বরফ কল। জেলে ও মাছ ব্যসায়ীদের তৎপরতা শুরু হওয়ায় রাঙ্গামাটি শহরের মাছের বাজার গুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) ভোর ৫ টায় রাঙ্গামাটি বিএফডিসির অবতরণ ঘাটে প্রথম মাছের কারবার শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি’র ব্যবস্থাপক লে. কর্নেল এম. তৌহিদুল ইসলাম। একইভাবে কাপ্তাইসহ অন্যান্য অবতরণ ঘাটে মাছের চালান আসতে শুরু করেছে।

তিনি আরো জানান, রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তারের কারণে বাম্পার আহরণ সম্ভব হবে এবার। তবে এর জন্য বিএফডিসির সকল কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।

বন্ধকালীন (মাছ শিকারে নিষেধাজ্ঞা) সময় অবৈধ মাছ নিধনসহ পোনা মাছের রক্ষণাবেক্ষণে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাদের।

এ সময়ে হ্রদের মৎস্য সম্পদ তদারকি করার জন্য ৬টি মোবাইল মনিটরিং সেন্টার ও ৭টি চেকপোস্ট বসানো হয়। যার সুফল এখন মৎস্যজীবীরা ভোগ করবেন।

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে ৬৬টি দেশি প্রজাতির ও ৬টি বহিরাগত প্রজাতির মাছ পাওয়া যায়।

প্রতি বছর রাঙ্গামাটি কাপ্তাই হ্রদ থেকে প্রায় ১০ হাজার ৫০০ মেট্টিক টন মাছ আহরিত হয়। যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।

তাই এই হ্রদে মাছের প্রকৃতিক প্রজনন ধরে রাখতে বিএফডিসি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।

রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি সাধারণ সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া জানান, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবারো ব্যবসা চালু হওয়ায় আমরা দারুণ খুশি। কাপ্তাই হ্রদে মাছ ধরার সঙ্গে প্রায় ২২ হাজার জেলে নির্ভর করেন। তাদের আয়ের একমাত্র পথ মাছ শিকার।

রাঙ্গামাটি বিএফডিসি সূত্রে জানা গেছে, ৭২৫ বর্গকিলোমিটার বিস্তৃত দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। যা দেশের মিঠা পানির মাছের ভান্ডার হিসেবে পরিচিত। এ হ্রদ থেকে আহরিত মাছ রপ্তানি করা হয় চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

এছাড়া অবতরণ কেন্দ্রের সঙ্গে জড়িত তিন শতাধিক শ্রমিক ও শতাধিক ব্যবসায়ী।

প্রতিবছর মে থেকে জুলাই এই তিন মাস যাতে কাপ্তাই হ্রদে মাসের সুষ্ঠু প্রজনন হতে পারে সে জন্য এ সময় হ্রদে মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com