বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

করোনার মধ্যেও জুলাইয়ে সাব-রেজিস্ট্রি অফিসে ৬৯০ কোটি টাকার রাজস্ব আদায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  : করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো জুলাই মাসে ৬৮৯ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার ১৬৭ টাকার রাজস্ব আদায় করেছে।

 এই রাজস্ব আদায়  জুন মাসে আদায়কৃত রাজস্ব আয়ের চেয়ে প্রায় ১৬০ কোটি টাকা বেশি। জুন মাসে সাব-রেজিস্ট্র অফিসগুলো রাজস্ব আদায় করেছিল ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকা,  তথ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক আজ মঙ্গলবার  আইন ও বিচার বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে জানান, গত জুলাই মাসে জেলাভিত্তিক সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে: ঢাকা জেলা ১৭৫ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকা, চট্টগ্রাম জেলা ৪৯ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকা,নারায়ণগঞ্জ জেলা ৩৯ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা, গাজীপুর জেলা ৩৫ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা, কুমিল্লা জেলা ২৩ কোটি ৯১ লাখ ৭৯ হাজার টাকা ও ময়মনসিংহ জেলা ২০ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা।

অন্যদিকে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৬৫৭টি দলিল রেজিস্ট্রি করেছে যা জুন মাসে রেজিস্ট্রিকৃত দলিলের চেয়ে ২৩ হাজার ৮৭৭টি বেশি।

জুন মাসে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো ২ লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রি করে।

মহাপরিদর্শক জানান, জুলাই মাসে নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দায়িত্ব পালন কালে ৫০ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছিলেন যাদের অধিকাংশই বর্তমানে আরোগ্য লাভ করেছেন।

তিনি চিঠিতে উল্লেখ করেন, করোনা পরিস্থিতির মধ্যেও নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান রেখেছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com