শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

কুড়িগ্রামে আক্কাস হত্যার মূল আসামী পুলিশের এসআই রতন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটের উমরমজিদ এলাকায় তুচ্ছ ঘটনায় আক্কাস আলী নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যার মূল আসামী পুলিশের এসআই (সাময়িক বরখাস্ত) রতন মোস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করে রাজারহাট থানা পুলিশ। রতন মোস্তাক গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের হাজী পাড়ায়।

নিহত আক্কাস আলীর বড় ভাই খোরশেদ আলম জানান, ঈদুল ফিতরের সময় রমজান মাসের তারাবি নামাজে ঈমামের বেতন ৫০টাকা কম দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঈদুল আযহার দিন সন্ধ্যায় এসআই রতন মোস্তাকসহ তার পরিবারের লোকজন আক্কাস আলী ও ভাগিনা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসায় থাকা অবস্থায় আক্কাস মারা যায়।

ঘটনার রাতে ১৭ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই খোরশেদ আলম। এই ঘটনায় এলাকাবাসী ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করলেও মূল আসামী এসআই রতন মোস্তাকসহ অন্যান্যরা আত্মগোপন করে।

এ ঘটনায় রাজারহাটসহ কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে নিহতের পরিবারসহ এলাকাবাসী।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মূল আসামী রতন মোস্তাককে গাইবান্ধা থেকে আটকের পর তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও মামলার পর রতন মোস্তাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com