বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কাউন্সিলর গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : কোটি টাকার হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে (৫৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহীর মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের একটি দল সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে গ্রেপ্তার করে।

এ হেরোইনের বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। গ্রেপ্তারেরর পর সকালেই তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com