বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় নিষিদ্ধ পলিব্যাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিষিদ্ধ পলিব্যাগ মজুদ, সড়ক পরিবহণ আইন অমান্য, মেয়াদোত্তীর্ণ  তারিখ ছাড়া দই বিক্রি ও লাইসেন্স ছাড়া সিমেন্টের ব্যবসা করায় ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

এ সংক্রান্ত আটটি মামলায় এক লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সূত্র জানায়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও বিক্রির অপরাধে শহরের বড়গোলা, টিনপট্টির নূর ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫  অনুযায়ী এ জরিমানা করেন। এ সময় আদালত ১০ লাখ টাকা মূল্যের ১০ মেট্রিক টন পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দিয়েছেন।

সড়ক পরিবহন আইন-২০১৮  অনুযায়ী লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে তিনটি মামলায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরীর ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯  অনুযায়ী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া দই বিক্রি করায় শহরতলির চারমাথায় লাবানুল ও আকবরিয়াসহ চারটি দইঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ও পাপিয়া সুলতানার আদালত এ জরিমানা করেছেন।

এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া সিমেন্ট ব্যবসা করার অপরাধে দুটি মামলায় দু’জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com