বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম ঢাকায়।। রাত ৯ টায় অপারেশন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : দুর্বৃত্তদের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্স যোগে আজ বৃহস্পতিবার ঢাকায় আনা হয়েছে।

তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন তখন উনার (ওয়াহিদা খানম) অবস্থা যেমন আনস্টেবল ছিল এখন তাঁর অবস্থা অনেক ভাল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে সবচেয়ে ভাল ট্রিটমেন্টটা (চিকিৎসা) তাঁর আমরা নিশ্চিত করতে পারি।

মন্ত্রী বলেন আমরা আশা করছি সবকিছু যদি ভাল থাকে আজ রাত ৯ টার সময় তাঁর অপারেশন হবে।  অপারেশনের পরে আশা করি তাঁর ইমপ্রুভমেন্ট হবে।

ফরহাদ হোসেন বলেন হামালার বিষয়ে ইউএনও ওয়াহিদা খানম বলতে পারছে না আসলে কারা এই হামলা ঘটিয়েছে এবং কি উদ্দেশ্য তাদের।       

বুধবার দিবাগত গভীর রাতে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে বাসায় ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতাকে ওমর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com