বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন অপরাধে ৮ অসাধু ব্যবসায়ীকে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত।
দন্ডিতরা হলো- মো: আইনুল হক ১ লাখ টাকা, মো: হাবিবুর রহমান ১ লাখ টাকা, শামসুল ইসলাম সাবান ২০ হাজার টাকা, রবিউল করিম ১ লাখ ৪০ হাজার টাকা, শ্রী আনন্দ ঘোষ ১০ হাজার টাকা, প্রদীপ ঘোষ ৫ হাজার টাকা রঞ্জন ঘোষ ৭ হাজার টাকা ও আব্দুর রহমানকে ২০ হাজার টাকা।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলা পৌর শহরের খাবার হোটেল ,মিষ্টির দোকান ও বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে নিম্নমানের খাবার পরিবেশন, ওজনে কম দেয়ায়, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করা এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় উক্ত ৮ দোকান মালিককে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ এর আদালতে হাজির করা হলে আদালত উল্লেখিত অর্থদন্ডে দন্ডিত করেন।