বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি এক পল্লী চিকিৎসককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃত চিকিৎসকের নাম আব্দুল লতিফ (৫৪)। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের ডাক্তারটারি গ্রামের মৃত আজিজার রহমান ওরফে গ্যাদা ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ফুলবাড়ী উপজেলার অনন্তপুর এলাকার ডাক্তারটারি গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ১৯০ পিস ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে। পরে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জানান,গ্রেফতারকৃত আব্দুল লতিফ দীর্ঘদিন থেকে পল্লী চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। আটককৃত পল্লী চিকিৎসককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।