বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে ছেলের হাতে পিতা খুন

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর মোহনপুরে পান বরজ (ছাউনি দেওয়া এবং ঘেরাও করা পানের ক্ষেত)  ভাগাভাগি নিয়ে ছেলের ছুরিকাঘাতে এক বাবার মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম আজিমউদ্দিন মোল্লা (৫৫)। তিনি মোহনপুর উপজেলার ধুরইল পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এলাকাবাসি ও মোহনপুর থানা পুলিশ সুত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮ আটটার দিকে মোহনপুর উপজেলার ধুরইল কলেজ পাড়া এলাকার পান বরজে  কাজ করার সময় বাবা আজিমদ্দিনের সাথে পান বরজ ভাগাভাগি নিয়ে দুই ছেলে রাকিবুল (২৪) ও হাসিবুর (২২) এর সাথে তুমুল কথাকাটি হয়।

এরই এক পর্যায়ে বড় ছেলে রাকিবুল তার বাবার বুকের উপর ছুরিকাঘাত করলে ঘটনা স্থলে তিনি মৃত্যুবরণ করেন। তার ছেলেরা যখন তার বাবার সাথে তর্ক করছিল তখন নিহতের দুই ভাই সেখানে উপস্থিত থেকে গন্ডগোল করতে বাঁধা দিচ্ছিল।

চোখের সামনে ঘটনা দেখে তারা দু’জনে জ্ঞান হারিয়ে ফেলেন।  তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ, তদন্ত ওসি খালেদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স ও পরে জেলা পুলিশের অতিরিক্ত এসপি সদর সার্কেল সুমন দেব ঘটনাস্থল পরিদর্শন  করেছেন।

ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  এ ঘটনায় মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে আজিম উদ্দিন মোল্লার দুই ছেলে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মোস্তাক আহম্মেদ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com