মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বগুড়ায় একটি বাড়ি থেকে ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার নন্দীগ্রামের বর্ষণ গ্রামের একটি বাড়িতে ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ২৮ বস্তা চাল পাওয়া গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বৃহস্পতিবার বিকালে চালগুলো উদ্ধার করেছেন। সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বর্ষণ গ্রামের চাল ব্যবসায়ী মোকসেদ আলী ও তার সহযোগি আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগীদের কাছে থেকে কম মূল্যে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুদ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে বর্ষণ গ্রামে মোকসেদ আলীর বাড়িতে অভিযান চালান।

বাড়ি তল্লাশি করে ঘরের বারান্দা থেকে ৩০ কেজি ওজনের সরকারি ১৫ বস্তা ও প্লাস্টিকের ১৩ বস্তায় থাকা মোট ৮৪০ কেজি ভিজিডির চাল জব্দ করেন।

এ সময় চাল ব্যবসায়ী মোকসেদ আলী ও তার সহযোগি পালিয়ে যান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, ২৮ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময়কাউকে পাওয়া যায়নি। তাই দু’জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com