বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে প্রতিশোধ নিতে শিশু অপহরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে চাকরিচ্যুত করায় শিশুর বাবার উপর প্রতিশোধ নিতে ৩ বছরের সন্তানকে অপহরণ করা হয়।

অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী যুবক মোস্তাফিজুর রহমান (১৮) কে আটক করেছে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

আটক হওয়া মোস্তাফিজুর রহমান শেরপুর সদরের ডুবারচর এলাকার আবুল কাশেম ওরফে তারাথর ছেলে। 

আজ শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বৃহস্পতিবার নগরের আউটপাড়া এলাকার ভাড়াটিয়া বকুল মিয়ার একমাত্র সন্তান নিশাত বাবু (৩) বাসা থেকে অপহৃত হয়। 

এক পর্যায়ে বকুল মিয়ার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণের কথা জানায় এবং ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  অন্যথায় তার ছেলেকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দেয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে একটি সুইচ গিয়ারসহ আটক করা হয়।

আব্দুল্লাহ আল-মামুন আরো জানান, মোস্তাফিজুর গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার এলএফ সিকিউরিটি নামক প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকরি করতেন। গত ৪ দিন আগে চুরির দায়ে বকুল মিয়া মোস্তাফিজুরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং ওই প্রতিষ্ঠান থেকে বের করে দেন। 

এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে অপহরণ করে ঢাকার মহাখালীতে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। পরে রাতে মুক্তিপণের টাকা নিতে চন্দ্রা গেলে র‌্যাব তাকে আটক এবং ছেলেকে উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com