সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ সাব্বির হোসেন (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে তাকে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আসলাম আলী ও অন্যরা জানান, সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।

সাব্বির এক রাউন্ড গুলিসহ ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশী পিস্তল বিক্রির চেষ্টা করছিলেন।

গোপনে খবর পেয়ে অস্ত্রটি কিনতে তার সাথে যোগাযোগ করা হয়।বৃহস্পতিবার রাতে অস্ত্রটি হস্তান্তরের কথা ছিল। ডিবি টিম রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা এলাকায় অবস্থান নেয়। টিমের এক সদস্য ক্রেতা সেজে সাব্বিরের সাথে অস্ত্রের দরদাম করছিলেন। এ সময় তাকে হাতেনাতে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, অস্ত্রের উৎস জানতে সাব্বিরকে শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com