বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় ব্যাংক থেকে গ্রাহকের প্রায় তিন লাখ টাকা উধাও

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
আজ রোববার  সাড়ে ১১টার দিকে শিববাড়ি মোড়ে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রতারক সন্দেহে একজনকে আটক করে। তবে গ্রাহকের টাকা উদ্ধার হয়নি।

গ্রাহক আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ধীরেন্দ্র দেবনাথ ঠাকুরগাঁও নিজ বাড়িতে ওই অর্থ পাঠানোর জন্য  ব্যাংকে এসেছিলেন।

পুলিশ জানায়, ধীরেন চন্দ্র দেবনাথ নামের এক জন ওই টাকা জমা দিতে ব্যাংকে এসেছিলেন।
তিনি টেবিলের পাশে টাকার ব্যাগটি রেখে ব্যাংকের জমা ফরম পূরণ করছিলেন। হঠাৎ দেখেন টাকা ভর্তি ব্যাগটি নেই।

তিনি সাথে সাথে চিৎকার দিলে ব্যাংকের দারোয়ান গেট বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে টাকার ব্যাগ নিয়ে প্রতারক চক্রটি সরে পড়েছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল ইসলাম বলেন, পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে প্রতারক সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে তিনি এ ঘটনায় জড়িত কিনা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com